মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২
অন্যান্য

রবিবার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

প্রতিবেদক:
রবিবার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রম, ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রবিবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় যাবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।

দুপুর ১টায় প্রধানমন্ত্রী ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেবেন।

এ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা হিসেবে প্রতি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি তাকে অভ্যর্থনা জানাতে পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

দলের সিনিয়র নেতারা জানান, এবারের সাংগঠনিক সভায় চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিটের বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা অংশ নেবেন। সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং তাদের বক্তব্য শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য নতুন ঘর নির্মাণ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্ব দেন। তাই চট্টগ্রামের সাংগঠনিক সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পদধারী নেতারা সভায় অংশ নেবেন। পাশাপাশি দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করা কিছু প্রবীণ নেতাকেও আমন্ত্রণ জানানো হবে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, বাঁশখালীতে কোনো জনসভা না থাকলেও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিপুল মানুষের সমাগম হতে পারে। সে বিষয়টি বিবেচনায় রেখেই দলীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।