মূল লেখায় যান
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য অতীতের মতো 'গুপ্তবাহিনী' বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত এইমাত্রঅন্যান্য প্রায় ১৪ মাস পর দেশে আবারও প্রাণঘাতী করোনা শনাক্ত সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল এইমাত্রঅন্যান্য স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে এইমাত্রঅন্যান্য যে কোনো মূল্যে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সাংগঠনিক সভা : ডেলিগেট কার্ড নিয়ে নেতাদের ক্ষোভ প্রকাশ নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর এইমাত্রঅন্যান্য নির্বাচনি জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩
অন্যান্য

নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের কতজন, তালিকা চাইলেন এমপি মান্নান

প্রতিবেদক:
নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের কতজন, তালিকা চাইলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এই তালিকা দাবি করেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দেয়া বক্তব্যে তিনি এ দাবি জানান। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিও উপস্থিত ছিলেন।

বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘একটা কথা বলতে গেলে এসপি সাহেবের ওপর পড়ে, তবুও আমি বলি- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলবো। ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা ‘গোপালী’ (গোপালগঞ্জের বাসিন্দা) দিয়ে ভরে গিয়েছিল। এখনও আবার ঘুরেফিরে সেই গোপালী দিয়া ভইরা গেছে। তারা থাকলে আইনশৃঙ্খলা কেমনে সুন্দর হবে? গোপালীরা কি আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’

ডিসি ও এসপির উদ্দেশে এমপি আরও বলেন, ‘আমরা এটার লিস্ট চাই। কার বাড়ি কোথায়, এই নারায়ণগঞ্জের কোনো থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’

একই সভায় নদীপথে চাঁদাবাজির বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের অভিযুক্ত করেন তিনি। এমপি বলেন, ‘মেঘনা বা বিভিন্ন নদী থেকে বালুর বাল্কহেড ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। এমনকি মোবাইলেও চাঁদা লেনদেন হয়। এই অনিয়মের সঙ্গে বিআইডব্লিউটিএ’র অফিসাররাও সরাসরি জড়িত।’

তাছাড়া নিজের নির্বাচনি এলাকা সোনারগাঁয়ে ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ থাকার বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওপর দায় চাপান এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘সোনারগাঁয়ে ৬৫ হাজার অবৈধ গ্যাস লাইন রয়েছে। এগুলো আওয়ামী লীগের আমলে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে দেয়া হইছে। এসব অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে মামলা দিলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করতে হবে, তবেই কাজ হবে। আমি কিন্তু আমার থানায় নির্দেশ দিয়ে দিয়েছি, তিতাসের যেসব অফিসার যাবে, তাদের আগে পিটানোর জন্য। কারণ তারাই সব অবৈধ কাজ করে।’

আইনশৃঙ্খলা কমিটির এই সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।