মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কাল এইমাত্রঅন্যান্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কাল অনুমোদন ছাড়াই "কাউ বয় ফুডস"সে চলছে শিশু খাদ্য উৎপাদন-সাংবাদিক প্রবেশে বাঁধা এইমাত্রঅন্যান্য অনুমোদন ছাড়াই "কাউ বয় ফুডস"সে চলছে শিশু খাদ্য উৎপাদন-সাংবাদিক প্রবেশে বাঁধা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে থাকবে লাইভ টেলিকাস্ট এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে থাকবে লাইভ টেলিকাস্ট ২০২৭ সালে কবে শুরু হবে রমজান, জানা গেল সম্ভাব্য তারিখ এইমাত্রঅন্যান্য ২০২৭ সালে কবে শুরু হবে রমজান, জানা গেল সম্ভাব্য তারিখ এসএসসিতে গণহারে ফেল, শিক্ষকদের তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য এসএসসিতে গণহারে ফেল, শিক্ষকদের তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক এইমাত্রঅন্যান্য সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক পঞ্চগড়ে ভুয়া লিভার পরীক্ষার রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ, প্যাথলজি বন্ধের দাবি এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে ভুয়া লিভার পরীক্ষার রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ, প্যাথলজি বন্ধের দাবি নাটোরে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আজম এইমাত্রঅন্যান্য নাটোরে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আজম
অন্যান্য

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবেদক:
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি জানিয়েছেন।

অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।