মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস

প্রতিবেদক:
মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আসন্ন মৌসুমের জন্যও তাকে দলে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই লিগে খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা এবং নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেই তালিকায় দুবাই ক্যাপিটালসের হয়ে জায়গা পেয়েছেন মুস্তাফিজ।

গত মৌসুমে পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি বাংলাদেশের এই পেসার। বিপিএলের কারণে তাকে দেশে ফিরতে হয়েছিল। তবে দেশে ফেরার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন মুস্তাফিজ। ওই ম্যাচগুলোতে ১৫.৫৩ গড় ও ১১.৫০ স্ট্রাইক রেটে তাঁর শিকার ছিল ১৫ উইকেট।

প্লে-অফে দলকে তোলার পথে মুস্তাফিজের এমন কার্যকর পারফরম্যান্সই তাকে ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ফলে নতুন মৌসুমের জন্য তাকে নিয়ে খুব বেশি ভাবতে হয়নি দুবাই ক্যাপিটালসকে।

মুস্তাফিজের পাশাপাশি ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে নতুন চুক্তিতে দলে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।

ফলে নতুন মৌসুমেও দুবাই ক্যাপিটালসের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ থাকছে মুস্তাফিজের।