মূল লেখায় যান
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

প্রতিবেদক:
থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর দুজনকেই উদ্ধার করে পাতায়ায় নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং করতে কোলান দ্বীপের একটি পাহাড়ে উঠেছিলেন খায়রুল বাসার ও তার টিম। শুটিং শেষ করে স্কুটিতে করে পাহাড় থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। মুহূর্তের মধ্যেই স্কুটিটি নিয়ে দুজনই পড়ে যান।

দুর্ঘটনার বিষয়ে খায়রুল বাসার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সবকিছু ঠিকঠাকই চলছিল। পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারায়। এরপরই আমরা দুজন পড়ে যাই।’

তিনি জানান, দুর্ঘটনাটি এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার সুযোগ পাননি তারা। শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। পরে তারাই দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও তার কষ্ট হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

খায়রুল বাসার বলেন, ‘বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা পাতায়ায় এসেছি। হাসপাতালে চিকিৎসা নেব।’

শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং বন্ধ রাখতে হয়েছে বলেও জানান এই অভিনেতা। তার ভাষায়, বর্তমান অবস্থায় কোনোভাবেই শুটিং করা সম্ভব নয়।

অন্যদিকে, দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশ ছড়ে গেছে। তিনিও বেশ আহত হয়েছেন। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খায়রুল বাসার জানান, সামনে তাদের আরও কয়েক দিনের শুটিং ছিল। তবে দুর্ঘটনার কারণে আপাতত সব কাজ স্থগিত করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই কাজে ফিরতে চান তিনি।

একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নেন তিনি। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।