মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান

প্রতিবেদক:
নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় তার অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষর করা এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, চিকিৎসার প্রয়োজনে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশ গমনের আবেদন এবং সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে অধ্যাপক ড. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (১২ আগস্ট) থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন অধ্যাপক আজম খান। দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি।

অধ্যাপক ড. আজম খান বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। প্রক্টরের দায়িত্বে থাকাকালে ক্যাম্পাসের শৃঙ্খলা, নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো তদারকি করতে হবে তাকে।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. আজম খান বলেন, ‘আমাকে এক প্রকার জোর করেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় সাময়িকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে দীর্ঘদিন থাকব না। এ দায়িত্বে অনেক কাজ রয়েছে, যার সবগুলো আমার পক্ষে করা সম্ভব হবে না।’

অফিস আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মো. আজম খান কতদিন প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে থাকবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি।