মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন এইমাত্রঅন্যান্য শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জয়পুরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি এইমাত্রঅন্যান্য নোয়াখালী চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২নেতাকর্মী আটক এইমাত্রঅন্যান্য শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২নেতাকর্মী আটক সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে এইমাত্রঅন্যান্য সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী এইমাত্রঅন্যান্য নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২ এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, মাদকসহ আটক ১২
অন্যান্য

সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

প্রতিবেদক:
সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪ এর সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা লাবনী)-কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হুমকি, হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ সাংবাদিক মাসুদা খাতুন, যিনি নিউজ২৪-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত, তাকে তেজস হালদার যশ কর্তৃক ধারাবাহিকভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কোনো বিষয়ে প্রতিবেদন প্রকাশ বা প্রচারের কারণে একজন সাংবাদিককে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি মুক্ত গণমাধ্যমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিক মাসুদা খাতুনের করা সাধারণ ডায়েরির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ওই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।