মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ এইমাত্রঅন্যান্য ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা এইমাত্রঅন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ দুই মাসে ৬ মোবাইল বিস্ফোরণ, দুইজনের মৃত্যু: নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ এইমাত্রঅন্যান্য দুই মাসে ৬ মোবাইল বিস্ফোরণ, দুইজনের মৃত্যু: নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স এইমাত্রঅন্যান্য দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স নেত্রকোণায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান, জরিমানা ও কারাদণ্ড এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান, জরিমানা ও কারাদণ্ড আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি: হাসান মাসুদ এইমাত্রঅন্যান্য আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি: হাসান মাসুদ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন এইমাত্রঅন্যান্য রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন
অন্যান্য

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ যুবকের

প্রতিবেদক:
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ যুবকের

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।

বুধবার (১২ আগস্ট) ভোরে স্থানীয়রা রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে।