মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

সাভারে ৫টি তাজা হাতবোমাসহ যুবক আটক, ভবন ঘিরে সিটিটিসির অভিযান

প্রতিবেদক:
সাভারে ৫টি তাজা হাতবোমাসহ যুবক আটক, ভবন ঘিরে সিটিটিসির অভিযান

ঢাকার সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা ও বিস্ফোরকসহ আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের এলাকায় একটি তিনতলা ভবন ঘিরে অভিযান চালাচ্ছে সিটিটিসি ও পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ওই তিনতলা ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়া রাত ভবনটিতে অভিযান চলমান ছিল।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় গোয়েন্দা সংস্থার (এন এসআই) এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনুসরণ করা হচ্ছিল। পরে সাভারের হেমায়েতপুরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গোয়েন্দা কর্মকর্তার দাবি, সাভারের ওই গোপন আস্তানায় বিস্ফোরক তৈরি করে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি হাতবোমা ও বিস্ফোরকসহ এক যুবককে সিটিটিসি আটক করেছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, বাড়িটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে বিস্ফোরক মজুত করা হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বাড়িটি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর বেশ কিছু লিফলেট, কয়েকটি ককটেল সদৃশ বস্তু এবং বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, আটক যুবককে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাড়িটি ঘিরে রাখা হয়েছে, যাতে বিস্ফোরক থেকে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুত করে রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তবে অভিযান শুরুর সময় ভবনটিতে তালা লাগানো ছিল।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শ্যামপুর ও আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ওই ভবনের কাছাকাছি যেতে এবং আশপাশে অবস্থান করতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে উদ্ধার হওয়া বিস্ফোরক, সরঞ্জাম ও আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।