মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

পাথরঘাটায় বিপুল পরিমাণ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ

প্রতিবেদক:
পাথরঘাটায় বিপুল পরিমাণ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ

বরগুনার পাথরঘাটা থানাধীন বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন বিএফডিসি মাছের আড়তে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৪৪০ কেজি শাপলা পাতা এবং ২৫০ কেজি গিটার মাছ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গিটার ও শাপলা পাতা মাছ পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।

বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।