মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪

প্রতিবেদক:
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে নতুন করে ৯৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ের মধ্যে দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু। এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্যসহ দেশে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।