মূল লেখায় যান
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট এইমাত্রঅন্যান্য বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট একই জেলা-শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে চাঞ্চল্ এইমাত্রঅন্যান্য একই জেলা-শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে চাঞ্চল্ ইরানে হামলা চালানোর জন্য ক্ষমা চাইবেন কি না, জানালেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানে হামলা চালানোর জন্য ক্ষমা চাইবেন কি না, জানালেন ট্রাম্প বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন এইমাত্রঅন্যান্য বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত এইমাত্রঅন্যান্য নড়াইলে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত আরও উন্নত ‘সিটি টাচ’, যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা সুবিধা এইমাত্রঅন্যান্য আরও উন্নত ‘সিটি টাচ’, যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা সুবিধা কালীগঞ্জে ডাকাতি: বাধা দেওয়ায় গৃহবধূ নিহত, স্বামী-মেয়ে আহত এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে ডাকাতি: বাধা দেওয়ায় গৃহবধূ নিহত, স্বামী-মেয়ে আহত
অন্যান্য

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

প্রতিবেদক:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ বিষয়ে শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প ও উৎপাদন খাত এবং ব্যবসা-বাণিজ্যও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে বলে দাবি করা হয়।

রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে কার্যকর ও অর্থবহ আলোচনা প্রয়োজন। একই সঙ্গে সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি।

তিনি বলেন, দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সামগ্রিক আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। এ জন্য কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, বিশেষ অধিবেশনের মাধ্যমে চলমান সংকটের কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ ও সমাধানের পথ বের করা সম্ভব হবে।