মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

প্রতিবেদক:
নেত্রকোণা পৌরসভার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

নেত্রকোণা পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট), পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন। সভায় নেত্রকোণা পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য তিন মাস পর পুনরায় মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত তিন মাসে কী কী পদক্ষেপ নিয়েছে এবং উন্নয়ন কার্যক্রমের কতটুকু অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করা হবে। সভায় নেত্রকোণা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নাগরিকবান্ধব ও জনসেবামুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।