মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

‎৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে: এটিএম মাসুম

প্রতিবেদক:
‎৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে: এটিএম মাসুম

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম বলেছেন, ‎গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত জাতীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকেও দায়িত্বশীলদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ‎

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয়ে কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ সফল করতে কুমিল্লা অঞ্চলে দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম এ কথা বলেন। ‎

বৈঠকে কুমিল্লা অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিমের সদস্য মো. আব্দুস সাত্তার, অধ্যাপক লিয়াকত আলী ও নজরুল ইসলাম খাদেমসহ কুমিল্লা মহানগরী, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষীপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

‎প্রস্তুুতী বৈঠক সভাপতির বক্তব্যে এ টি এম মাসুম আরো বলেন, কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে মাঠপর্যায়ে কার্যকর প্রস্তুতি নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ‎

বৈঠকে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।