মূল লেখায় যান
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর কুষ্টিয়ায় পৌঁছাল কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মরদেহ এইমাত্রঅন্যান্য কুষ্টিয়ায় পৌঁছাল কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মরদেহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন এইমাত্রঅন্যান্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন রাজধানীর একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এইমাত্রঅন্যান্য রাজধানীর একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে এইমাত্রঅন্যান্য রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শনের পর তেজগাঁও ও পল্টনের ওসি প্রত্যাহার এইমাত্রঅন্যান্য কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শনের পর তেজগাঁও ও পল্টনের ওসি প্রত্যাহার কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা এইমাত্রঅন্যান্য কৃষক কার্ড নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরুরি নির্দেশনা
অন্যান্য

মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রতিবেদক:
মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মোংলায় মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে মোংলা থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা মোঃ শিপনের ভাগ্নি ওই কিশোরী গত রোববার (১৬ আগস্ট) দুপুরে শাপলা তুলতে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। এ সময় মাছ দেওয়ার কথা বলে তাকে ঘেরের বেড়িবাঁধে ডেকে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা সুমন শিকদার।

অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে সুমন জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয়। এতে ভয়ে কিশোরী ঘটনাটি তার মামা-মামীকে জানায়নি।

পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামী জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কিশোরী ঘটনাটি জানায়। এরপর তার মামা শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে সুমন শিকদারকে তার এলাকা থেকে গ্রেফতার করে। ওসি মোঃ আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।