মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

প্রতিবেদক:
বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ঘাতক ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৫৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নে (১৪ বিজিবি) হাবিলদার পদে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে এক সহকর্মীকে সাথে নিয়ে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন হাবিলদার রফিকুল ইসলাম। বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারকে ইতোমধ্যে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।