মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

প্রতিবেদক:
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যঙ্গাত্মক মন্তব্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্যকে ‘দুষ্ট লোকের কথা’ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেন, এসব বক্তব্য তার নিজের নয়।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট সমন্বয়করা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে অভিহিত করতে শুরু করেন। একই সময় ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়েও বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ডিবি হেফাজতে নাহিদ-আসিফরা নির্যাতনের শিকার হওয়ার সময় হাসনাত ও সারজিসকে পুকুরপাড়ে জুস পান করতে দেখেছেন—এমন দাবি করে কিছু পুলিশ সদস্য তাদের নিয়ে নানা মন্তব্য করতেন।

পোস্টে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসিনার আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকে দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়।

তার ভাষ্য অনুযায়ী, চায়ের দোকানের আলোচনায় কেউ কেউ এমন মন্তব্যও করছেন যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন এবং সংসদে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ হয়ে উঠেছেন।

তবে এসব বক্তব্যের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন রাশেদ খাঁন। পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’