মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে জিম্মি, কৌশলে ২ জন পালিয়ে বাঁচালো সাবাইকে এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে জিম্মি, কৌশলে ২ জন পালিয়ে বাঁচালো সাবাইকে নালিতাবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে  হত্যা, দশমিনায় মানববন্ধন শেষে ঘর পুড়িয়ে দিয়েছে জনতা এইমাত্রঅন্যান্য ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে  হত্যা, দশমিনায় মানববন্ধন শেষে ঘর পুড়িয়ে দিয়েছে জনতা “একদিন গাড়ি চালালে তিনদিন যায় গায়ে ব্যাথা” এইমাত্রঅন্যান্য “একদিন গাড়ি চালালে তিনদিন যায় গায়ে ব্যাথা” জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির এইমাত্রঅন্যান্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে
অন্যান্য

‘জ্বালানি সংকট থাকলে লং মার্চে এক লাখ লিটার তেল আসবে কোথা থেকে’

প্রতিবেদক:
‘জ্বালানি সংকট থাকলে লং মার্চে এক লাখ লিটার তেল আসবে কোথা থেকে’

জ্বালানি সংকটের কথা বলা হলেও বিরোধী দলের ৫ আগস্টের লং মার্চে প্রায় এক লাখ লিটার তেল কীভাবে সরবরাহ হবে—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।

বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মঞ্চের পেছনে বিদ্যুৎচালিত ফ্যান চলার পরও বিদ্যুৎ নেই—এমন অভিযোগ করলে বিষয়টি সাধারণ মানুষকে বিবেচনা করে দেখতে হবে।

তিনি বলেন, ‘বিরোধী দলের ৫ তারিখের লং মার্চে যে পরিবহন ব্যবহার করা হবে, সেখানে প্রায় এক লাখ লিটার তেল ব্যবহার হবে। জ্বালানির যদি সংকটই থাকে, তাহলে তারা এই তেল কোথায় পাবে?’

সস্তা জনপ্রিয়তা অর্জনের আশায় জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সাময়িক যে অসুবিধা তৈরি হয়েছিল, সে বিষয়ে সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনা সংসদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন।

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করবে।

স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার মানদণ্ড থেকে বিচ্যুত না হয়, তা নিশ্চিত করতে সরকারের শতভাগ নজর থাকবে বলেও জানান তিনি।