মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

গোল করেই নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

প্রতিবেদক:
গোল করেই নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। ৪১ বছর বয়সেও নতুন নতুন মাইলফলক গড়ে চলেছেন পর্তুগিজ এই মহাতারকা। এবার সৌদি প্রো লিগে আল নাসরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) আল তাওয়ুনের বিপক্ষে ম্যাচে গোল করে আল নাসরের হয়ে তার লিগ গোলের সংখ্যা দাঁড়ায় ১০৪-এ। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন মোহাম্মদ আল সাহলাউইর ১০৩ গোলের দীর্ঘদিনের রেকর্ড।

রোনালদোর রেকর্ডগড়া গোলটি শুধু ব্যক্তিগত অর্জনই নয়, দলকেও এনে দিয়েছে গুরুত্বপূর্ণ জয়। আল তাওয়ুনকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের ১১ মিনিটে বাসেম মোহাম্মদ আলহুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওয়ুন। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে রোনালদো জয়সূচক গোলটি করেন। সেই গোলই তাকে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসায় এবং আল নাসরকে এনে দেয় লিগে টানা চতুর্থ জয়।

এই গোলের মাধ্যমে পেশাদার ফুটবলে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮-এ। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ২২ গোল।

চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে এটি রোনালদোর দ্বিতীয় গোল। এর আগে মৌসুমের প্রথম গোলটি তিনি করেছিলেন আল রিয়াদের বিপক্ষে।