মূল লেখায় যান
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ এইমাত্রঅন্যান্য কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন এইমাত্রঅন্যান্য দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা এইমাত্রঅন্যান্য নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন এইমাত্রঅন্যান্য প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট এইমাত্রঅন্যান্য কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট
অন্যান্য

ডিবিকে ফোনকল আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান

প্রতিবেদক:
ডিবিকে ফোনকল আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়ির ভেতরে এক ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর অভিযান শুরু করে ডিবির একটি দল।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা জানান, ভাষানটেকের একটি বাড়ির ঠিকানা দিয়ে এক ব্যক্তি ডিবিতে ফোন করেন। ফোনে তিনি দাবি করেন, তার কাছে অস্ত্র রয়েছে। তিনি আর অপরাধের সঙ্গে যুক্ত থাকতে চান না এবং স্বাভাবিক জীবনে ফিরতে চান। এ জন্য অস্ত্রসহ তাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল দ্রুত ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। তবে ওই ব্যক্তির দেওয়া তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ডিবির ওই কর্মকর্তা।