মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, সরাসরি কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি

প্রতিবেদক:
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, সরাসরি কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন ব্যবস্থায় বাংলাদেশ থেকে সরাসরি কর্মী পাঠানোর সুযোগ পাবে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি। এছাড়া সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে বিমান ভাড়াসহ কোনো ধরনের ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি।

শুক্রবার (২৯ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে সরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। অনুমোদিত ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মধ্যে ২৫টিকে সরাসরি কাজের জন্য নির্বাচন করেছে মালয়েশিয়া সরকার। বাকি ৩১২টি এজেন্সি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে।

শ্রমবাজার দ্রুত কার্যকর করতে অনুমোদিত ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু করা হবে। তবে কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি।

এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগ্রহী কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অর্থ লেনদেন, মেডিক্যাল পরীক্ষা বা পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকতে হবে।