মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, থানায় অভিযোগ দায়ের

জামালপুরের সরিষাবাড়ীতে দুই মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী এক শিশুর বাবা মোঃ ওয়াজেদ আলী খোকন।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বলারদিয়ার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত মোঃ মাসুদুল হাসান রানার বিরুদ্ধে এ অভিযোগ দেওয়া হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বলারদিয়ার মধ্যপাড়া গ্রামের মোঃ ওয়াজেদ আলী খোকনের ৮ বছর বয়সী শিশু সন্তান ও একই এলাকার তার মামার ৯ বছর বয়সী পুত্র সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। গত ২২ আগস্ট বিকেলে মাদ্রাসা থেকে ফিরে খেলাধুলা করার সময় প্রতিবেশী দুদু মাষ্টারের পুত্র মোঃ মাসুদুল হাসান রানা চকলেট ও মোবাইলের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। ৯ বছর বয়সী শিশুকে মোবাইলে ভিডিও দেখার সুযোগ দিয়ে ৮ বছর বয়সী শিশুকে বাথরুমে নিয়ে বলাৎকার করে। এরপর ৯ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়ন করতে গেলে তারা কৌশলে পালিয়ে যায়। গত ২৪ আগস্ট নির্যাতনের বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গ্রামের একটি পক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্যে সালিশী বৈঠকের আয়োজন করলেও অভিযুক্ত মাসুদুল রানা উপস্থিত হননি।

শনিবার ভুক্তভোগী শিশুর পিতা মোঃ ওয়াজেদ আলী খোকন বাদী হয়ে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।