মূল লেখায় যান
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ এইমাত্রঅন্যান্য কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন এইমাত্রঅন্যান্য দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন সালেহা বেগম, চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য পটুয়াখালীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা এইমাত্রঅন্যান্য নেপালের বন্যায় মৃত্যুর মুখ থেকে ফেরা ৭ জনের ভয়ংকর অভিজ্ঞতা গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য গুমের ঘটনায় কাউকে ছাড় নয়, তদন্ত করে বিচার চলছে: প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আটক ১ প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন এইমাত্রঅন্যান্য প্রশাসনিক জটিলতা পেরিয়ে জেএনইউডিএসের ১৮তম কর্মশালা সম্পন্ন কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট এইমাত্রঅন্যান্য কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি: খুলে দেয়া হয়েছে ১৬ জলকপাট
অন্যান্য

ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’

প্রতিবেদক:
ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির এক ধরনের এক্সট্যাসি বড়িতে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর রাসায়নিক পাওয়ার পর ব্যবহারকারীদের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে নেদারল্যান্ডসের স্বাস্থ্য ও মাদকবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ট্রিমবস ইনস্টিটিউট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে নেদারল্যান্ডসের কয়েকটি মাদক পরীক্ষাকেন্দ্রে ট্রাম্পের মুখের আদলে তৈরি এসব বড়ি জমা দেওয়া হয়। পরীক্ষার পর এতে অত্যন্ত উচ্চমাত্রায় পিএমএমএ (PMMA) নামের রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়।

ট্রিমবস ইনস্টিটিউট সতর্ক করে বলেছে, ‘কোনো অবস্থাতেই এই বড়ি ব্যবহার করবেন না।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব বড়ি সেবনে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।

বড়ির এক পাশে ট্রাম্পের মুখের অবয়ব খোদাই করা রয়েছে। অন্য পাশে ‘Trump’ ও ‘NL’ লেখা রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

পিএমএমএ বা প্যারা-মেথক্সিমেথঅ্যামফেটামিন হলো এমডিএমএর মতো একটি উদ্দীপক রাসায়নিক। তবে ট্রিমবস ইনস্টিটিউট জানিয়েছে, পিএমএমএর প্রভাব এমডিএমএর তুলনায় দেরিতে শুরু হয় এবং এর উদ্দীপক প্রভাব অনেক সময় অনুপস্থিত থাকে। এতে ব্যবহারকারীরা প্রভাব অনুভব না করে আরও বেশি মাত্রায় সেবন করতে পারেন, ফলে অতিরিক্ত মাত্রার ঝুঁকি বাড়ে।

প্রতিষ্ঠানটির সতর্কবার্তা অনুযায়ী, এসব বড়ি সেবনের কয়েক ঘণ্টা পর বমিভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দিতে পারে। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় প্রাণহানিও ঘটতে পারে।

ট্রিমবস ইনস্টিটিউটের মুখপাত্র অ্যানিক গ্রুথুইস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এখন পর্যন্ত এসব বড়ি সেবনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো মৃত্যু বা গুরুতর অসুস্থতার ঘটনা তাদের কাছে রিপোর্ট হয়নি।

নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও ব্যবহার বেআইনি হলেও ২০২৪ সালের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল, পার্টি ড্রাগ হিসেবে এটি এখনো বেশ জনপ্রিয়। ২০২২ সালে দেশটিতে রেকর্ড ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এক্সট্যাসি সেবন করেছিলেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্রাম্পের চেহারা ব্যবহার করে এক্সট্যাসি বড়ি তৈরির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। বিবিসির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে জার্মান পুলিশ ট্রাম্পের মাথার আকৃতির প্রায় ৫ হাজার কমলা রঙের এক্সট্যাসি বড়ি জব্দ করেছিল। সেগুলো ‘Trump makes partying great again’ স্লোগানে অনলাইনে প্রচার করা হয়েছিল বলে ধারণা করা হয়।