মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

প্রতিবেদক:
পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনায় নাঈমুজ্জামান নয়ন নামে সাবেক এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে মাগুরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নাঈমুজ্জামান নয়ন ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এবং সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরান হোসেনকে থাপ্পড় মারেন। উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার পর শুক্রবার রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলটির কয়েকজন নেতা নাঈমুজ্জামান নয়নকে নিয়ে সদর থানায় যান। সেখানে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে ক্ষমা চান। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে মীমাংসার পরও ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।