মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

বগুড়ায় ড্রেন খুঁড়তেই মিলল ৩৪০ রাউন্ড গুলি

প্রতিবেদক:
বগুড়ায় ড্রেন খুঁড়তেই মিলল ৩৪০ রাউন্ড গুলি

ড্রেন সংস্কারের জন্য কাদা-পানি সরিয়ে মাটি খুঁড়ছিলেন শ্রমিকেরা। হঠাৎ তাঁদের চোখে পড়ে একসঙ্গে অনেকগুলো গুলি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গুনে দেখে, সেখানে পড়ে আছে ৩৪০ রাউন্ড গুলি।

রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলসংলগ্ন ড্রেন থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে গত এক মাস ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। রবিবার দুপুরে শ্রমিকেরা ড্রেন খোঁড়ার সময় কাদা-পানির মধ্যে গুলি দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, উদ্ধার হওয়া ৩৪০ রাউন্ড গুলির মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে।

ওসি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সদর থানার অস্ত্রাগার থেকে প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল বলে ধারণা করা হয়। উদ্ধার হওয়া গুলিগুলো ওই সময় লুট হওয়া গুলির অংশ হতে পারে। লুটের পর কেউ সেগুলো ড্রেনের মধ্যে ফেলে রেখে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এগুলো সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া গুলির অংশ কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।