মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী
অন্যান্য

চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, হবে একাধিক প্রজ্ঞাপন

প্রতিবেদক:
চলতি সপ্তাহেই পে-স্কেলের প্রজ্ঞাপন, হবে একাধিক প্রজ্ঞাপন

প্রস্তাবিত নবম জাতীয় বেতনস্কেল-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, নতুন বেতনস্কেলের জন্য একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারেও জারি করা হবে।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে- এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’

তিনি বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতনস্কেল দেওয়া হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতনস্কেল হয়নি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী করতে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করা হয়। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকার এ বিষয়ে আটটি বৈঠক করেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দীর্ঘ সময় বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমেছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মচারীদের স্বার্থ এবং সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বেতনস্কেল-২০২৬ বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন ও অবসর-পরবর্তী অন্যান্য সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত বিধান থাকবে। অনুমোদিত বেতনস্কেল বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো হয়েছে। ১২তম গ্রেডে ১১৫ শতাংশ, ১৩তম গ্রেডে ১১৮ শতাংশ, ১৪তম গ্রেডে ১৩০ শতাংশ, ১৫তম ও ১৬তম গ্রেডে ১৩৫ শতাংশ, ১৭তম গ্রেডে ১৩৮ শতাংশ, ১৮তম গ্রেডে ১৩৯ শতাংশ, ১৯তম গ্রেডে ১৪১ শতাংশ এবং ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বাড়ানোর সিদ্ধান্তটি ইচ্ছাকৃত। কম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত আয় কমে যাওয়ার বিষয়টি কিছুটা সমন্বয় করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন বেতনস্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাতও কমানো হয়েছে। পুরোনো ১:১.৯৪৫ অনুপাত কমিয়ে নতুন কাঠামোয় তা ১:১.৭৮ করা হয়েছে।

এদিকে পুরোনো পেনশনভোগীদের জন্যও স্ল্যাবভিত্তিক নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হবে।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ হারে পেনশন বাড়ানো হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ধীরে ধীরে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।