মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
অন্যান্য

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

প্রতিবেদক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ (BPM6) অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২০ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

এ ছাড়া ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে দেশের গ্রস রিজার্ভে কিছুটা ওঠানামা দেখা গেলেও ১ সেপ্টেম্বর তা ৩৭ বিলিয়ন ডলারের ওপর রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভও ৩২ বিলিয়ন ডলারের বেশি অবস্থানে রয়েছে।