মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

কেআরওয়াই ইন্টারন্যাশনালের প্রতারণার শিকার ক্রেতা: বুকিং মানি আত্মসাৎ ও অতিরিক্ত দাম আদায়

প্রতিবেদক:
কেআরওয়াই ইন্টারন্যাশনালের প্রতারণার শিকার ক্রেতা: বুকিং মানি আত্মসাৎ ও অতিরিক্ত দাম আদায়

বাংলাদেশের অন্যতম পরিচিত মোবাইল ও মাল্টি-ব্র্যান্ড গ্যাজেট শপ চেইন ‘কেআরওয়াই ইন্টারন্যাশনাল’ (KRY International)-এর বিরুদ্ধে অতিরিক্ত দাম আদায়, বুকিং মানি ফেরত না দেয়া এবং হয়রানিমূলক সেবার গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী ক্রেতা মতিয়র সুমন। প্রতিষ্ঠানটির এমন অপেশাদার ও গ্রাহক স্বার্থবিরোধী আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী ক্রেতা কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে একটি ‘Honor 600 Pro’ স্মার্টফোন অর্ডার করেছিলেন। ফোনটির সাদা রঙের জন্য রেগুলার প্রাইসের চেয়ে ১ হাজার ৫শ টাকা বেশি দাবি করা হলে ক্রেতা তা দিতে সম্মত হন। শর্ত অনুযায়ী রংপুরে তাদের নিজস্ব ব্রাঞ্চে ফোনটি পাঠিয়ে দেয়ার কথা বলা হলে প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ টাকা বুকিং মানি হিসেবে পেমেন্ট করতে বলে। ক্রেতা সেই অনুযায়ী ব্যাংক পেমেন্ট সম্পন্ন করেন। এরপর প্রতিষ্ঠানটি কন্ডিশনে অতিরিক্ত ৬৫০ টাকা চার্জ যুক্ত করে মোবাইল সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেয়। কুরিয়ার সার্ভিস থেকে মেসেজ পাওয়ার পর ক্রেতা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করলে জানানো হয়, ব্রাঞ্চ থেকে সংগ্রহ করলে অতিরিক্ত চার্জ দিতে হবে না।

ভুক্তভোগী ক্রেতা আরও জানান, এই বাজেটে ভিভোর একটি মডেল- ‘VIVO X300 CN’ বেশি উপযোগী মনে করে অর্ডারটি বাতিল করে নতুন ফোনটি পাঠানোর অনুরোধ জানান। তখন প্রতিষ্ঠানটি জানায় ফোনটি স্টকে নেই। অথচ ক্রেতা ওয়েবসাইটের স্ক্রিনশট দিলে স্টক থাকার বিষয়টি প্রমাণিত হয়; তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় তাদের ওয়েবসাইট আপডেটেড নয়। পাশাপাশি অর্ডার বাতিল করলে বুকিং মানি ফেরত দেয়া হবে না বলেও জানিয়ে দেয় তারা।

ক্রেতা যুক্তি দেখান যে, তিনি তো ফোন রিসিভ করেননি এবং সম্পূর্ণ পেমেন্টও পরিশোধ করেননি, তাহলে অর্ডার বাতিল করতে সমস্যা কোথায়? উত্তরে তারা জানায় এটি তাদের পলিসিতে নেই।

পরবর্তীতে টানা দুই দিন যোগাযোগের পর বুকিং মানির সাথে অর্থ সমন্বয় করে ক্রেতা বাধ্য হয়ে ‘Xiaomi Redmi Note 15’ ফোনটি ডেলিভারি নিতে সম্মত হন। তবে এ সময় ভর্তুকি হিসেবে কুরিয়ারের সেই অতিরিক্ত ৬৫০ টাকা কেটে নেয়া হয়। এমনকি শাওমি ফোনের দাম ১ হাজার টাকা বেশি ধরা হয়েছিল। পরে ওয়েবসাইটের প্রাইজের রেফারেন্স দেখালে প্রতিষ্ঠানটি নিজেদের ভুল স্বীকার করে দাম সমন্বয় করে।

সার্বিক এই অভিজ্ঞতার পর ভুক্তভোগী ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, কেআরওয়াই ইন্টারন্যাশনালের এই ধরনের সেবা সম্পূর্ণ অদক্ষতাপূর্ণ এবং কোন ভাবেই গ্রাহকবান্ধব নয়। অনলাইন শপিংয়ের নামে গ্রাহকদের সাথে এমন হয়রানি ও প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।