মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে বিমান নিখোঁজ কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান এইমাত্রঅন্যান্য কেরুতে বিএমআরই করা হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল: চিনিকল সচল থাকলে বাড়বে কর্মসংস্থান বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন
অন্যান্য

দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন জবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মামী-ভাগ্নির মৃত্যু

প্রতিবেদক:
দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন জবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মামী-ভাগ্নির মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মামী-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ২২ বছর বয়সী জুলিয়া ও ১৬ বছর বয়সী রাবেয়া। দুজনেই দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া আলুকান্দা এলাকার বাসিন্দা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের ছয় সদস্য নির্মাণাধীন ক্যাম্পাসের ঘাট বাঁধানো পুকুরে গোসল করতে যান।

এ সময় সাঁতার না জানায় অসাবধানতাবশত জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যান। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনসপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে পানিতে ডুবে যাওয়া দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে বিনা ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।