মূল লেখায় যান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন
শিরোনাম
মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ বান্দরবানের লামায় শিকলবন্দি আট হাতি: চলছে অমানবিক নির্যাতন এইমাত্রঅন্যান্য বান্দরবানের লামায় শিকলবন্দি আট হাতি: চলছে অমানবিক নির্যাতন ভূগর্ভস্থ স্থাপনায় ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান এইমাত্রঅন্যান্য ভূগর্ভস্থ স্থাপনায় ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান একতরফা আধিপত্য মোকাবিলায় ব্রিকস বড় সুযোগ: পেজেশকিয়ান এইমাত্রঅন্যান্য একতরফা আধিপত্য মোকাবিলায় ব্রিকস বড় সুযোগ: পেজেশকিয়ান বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার কৃষক দল নেতার আচরণে অতিষ্ঠ, ছাড়পত্র নিয়ে স্কুল ছাড়ছেন শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য কৃষক দল নেতার আচরণে অতিষ্ঠ, ছাড়পত্র নিয়ে স্কুল ছাড়ছেন শিক্ষার্থীরা শেরপুর সীমান্তে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ এইমাত্রঅন্যান্য শেরপুর সীমান্তে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
অন্যান্য

সাংবাদিকদের অনলাইন কার্ড দিতে ১২ সদস্যের কমিটি ইসির

প্রতিবেদক:
সাংবাদিকদের অনলাইন কার্ড দিতে ১২ সদস্যের কমিটি ইসির

নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যুতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে Software Requirement Specification (SRS) প্রণয়নে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদের গঠন করা কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে। সদস্য হিসেবে রয়েছেন জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার, এছাড়া রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইড) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ , তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর ও ইসির কর্মকর্তারা।

কমিটি অনলাইন নিবন্ধন, তথ্য যাচাই থেকে কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়ার বিষয়ে সুপারিশ করবে। প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়ে তড়িঘড়ি তৈরি করা ওয়েবসাইটে প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ে। গণমাধ্যমের আপত্তি ও সমালোচনার মুখে ওই প্রক্রিয়া থেকে সরে আসে ইসি। এবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নিরাপদ ও কার্যকর সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন।