মূল লেখায় যান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা এইমাত্রঅন্যান্য সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা বন্ধ হয়ে গেল রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট এইমাত্রঅন্যান্য বন্ধ হয়ে গেল রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট খুবিতে চুয়াডাঙ্গা জেলা অ্যাসোসিয়েশনের দায়িত্বে লিয়ন ও মারুফ আহম্মেদ  এইমাত্রঅন্যান্য খুবিতে চুয়াডাঙ্গা জেলা অ্যাসোসিয়েশনের দায়িত্বে লিয়ন ও মারুফ আহম্মেদ  মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত এইমাত্রঅন্যান্য মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি অবৈধ গ্যাস কম্প্রেসর বিক্রি করছে দারাজ এইমাত্রঅন্যান্য অবৈধ গ্যাস কম্প্রেসর বিক্রি করছে দারাজ সোমেশ্বরীতে দুই সেতু নির্মাণে উদ্যোগ, সরেজমিন পরিদর্শন এইমাত্রঅন্যান্য সোমেশ্বরীতে দুই সেতু নির্মাণে উদ্যোগ, সরেজমিন পরিদর্শন ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী এইমাত্রঅন্যান্য ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
অন্যান্য

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

প্রতিবেদক:
মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গেন্দু ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় মাদকের টাকা চেয়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে হৃদয় ছুরি দিয়ে গেন্দুর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গেন্দুকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করেছে। নিহত গেন্দু মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।