মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের যাত্রা শুরু এইমাত্রঅন্যান্য বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের যাত্রা শুরু বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ৪ জনকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় এইমাত্রঅন্যান্য বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ৪ জনকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় টাকা ঋণ ও পাচারের মামলা: জাবেদ-রুখমিলার বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য এইমাত্রঅন্যান্য টাকা ঋণ ও পাচারের মামলা: জাবেদ-রুখমিলার বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু স্থানীয় ভোট: বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থাকে নিয়ে ইসির বৈঠক শুরু এইমাত্রঅন্যান্য স্থানীয় ভোট: বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থাকে নিয়ে ইসির বৈঠক শুরু ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা এইমাত্রঅন্যান্য ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা হাতকড়াসহ আ.লীগ নেতা পালানোর ঘটনায় মামলা, ওসি ক্লোজড এইমাত্রঅন্যান্য হাতকড়াসহ আ.লীগ নেতা পালানোর ঘটনায় মামলা, ওসি ক্লোজড পঞ্চগড়ে প্রধান শিক্ষিকার বিরূদ্ধে আর্থিক অনিয়ম সহ এলাকাবাসীর যত অভিযোগ এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে প্রধান শিক্ষিকার বিরূদ্ধে আর্থিক অনিয়ম সহ এলাকাবাসীর যত অভিযোগ
অন্যান্য

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

প্রতিবেদক:
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হন হাজী মনিরুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।