মূল লেখায় যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান এইমাত্রঅন্যান্য সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান এআই নিয়ন্ত্রণে হাতে আর মাত্র এক বছর, সতর্ক করলেন ‘এআই গডফাদার’ এইমাত্রঅন্যান্য এআই নিয়ন্ত্রণে হাতে আর মাত্র এক বছর, সতর্ক করলেন ‘এআই গডফাদার’ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এইমাত্রঅন্যান্য প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাস রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন এইমাত্রঅন্যান্য রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, ‘অভয়’ দিলেন এসআরবি প্রধান এইমাত্রঅন্যান্য অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, ‘অভয়’ দিলেন এসআরবি প্রধান খালে দূষণ নিয়ে ‘ভুল তথ্য': বিএনপি নেতাকে প্রকাশ্যেই শাসালেন এমপি এইমাত্রঅন্যান্য খালে দূষণ নিয়ে ‘ভুল তথ্য': বিএনপি নেতাকে প্রকাশ্যেই শাসালেন এমপি ডিসির ছবি এআই দিয়ে বদলে নিজের ছবি প্রচার, ক্ষমা চাইলেন নারী এইমাত্রঅন্যান্য ডিসির ছবি এআই দিয়ে বদলে নিজের ছবি প্রচার, ক্ষমা চাইলেন নারী দেশের সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
অন্যান্য

বাউফলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতিবেদক:
বাউফলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

​ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা ও গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন ব্যবসার সাথে জড়িত।

​অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ গাজী মুঠোফোনে তাঁকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন। ফোনালাপে ওই বিএনপি নেতাকে নিজের নাম পরিচয় দিয়ে বলতে শোনা যায়, আমার একটা সখ জাগছে বুজচ্ছেন, আমি একটা জ্যাতা নোমো (হিন্দু) পুরমু, এইক্ষেত্রে আমি আপনারে বাইচ্ছা নিছি। এক্ষেত্রে আপনার মন্তব্য কি? আপনার কোন প্রতিক্রিয়া আছে?

​ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, এই হুমকির পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, “মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যে কজনকে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে তিনি সদস্য পদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে; তাঁরাই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।