মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ন
শিরোনাম
পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা এইমাত্রঅন্যান্য গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার এইমাত্রঅন্যান্য শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম এইমাত্রঅন্যান্য সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল এইমাত্রঅন্যান্য পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে এইমাত্রঅন্যান্য বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে
অন্যান্য

‘আইফোনের জন্যই এ হত্যা’

প্রতিবেদক:
‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেছেন, আমরা অনেকটা নিশ্চিত আইফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এদিন বিকেল ৩টার দিকে তদন্তের স্বার্থে তুহিন নামের এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ।

পবিবার সূত্রে জানা যায়, বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর অপ্রতীমের মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে। 

বাঁশ কাটতে গিয়ে অপ্রতিমের মরদেহ দেখতে পান জিলানী

একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া। তিনি জানান, অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার পর সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সাথে তুহিনকে দেখা যায়। তার সাথে নিহত অপ্রতীম হ্যান্ডশেক করে প্রায় ঘন্টাখানেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ছিল। পরে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। পাশাপাশি নিখোঁজের দিন অপ্রতীমের সঙ্গে তুহিনের ম্যাসেজিংও হয়েছে।