মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
শিরোনাম
পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা এইমাত্রঅন্যান্য গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার এইমাত্রঅন্যান্য শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম এইমাত্রঅন্যান্য সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল এইমাত্রঅন্যান্য পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে এইমাত্রঅন্যান্য বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে
অন্যান্য

বিএনপির কর্মীদের ঘরে ঘরে কান্নার রোল: অলি আহমেদ

প্রতিবেদক:
বিএনপির কর্মীদের ঘরে ঘরে কান্নার রোল: অলি আহমেদ

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে গেলে বিএনপির কর্মীদের ঘরে ঘরে হাহাকার শুরু হয়ে যাবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা-রংপুর’ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, ‘বিএনপির প্রতিটি কর্মীর ঘরে ঘরে আজ কান্নার রোল শুরু হয়ে গেছে।’ এ প্রসঙ্গে তিনি সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে ঘিরে একটি ঘটনার উদাহরণ দেন।

তিনি বলেন, ক্রুশ্চেভের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে তাঁর মা কান্না করছিলেন। কারণ জানতে চাইলে তিনি নাকি বলেছিলেন, ক্রুশ্চেভ ক্ষমতা হারালে তাঁদের বড় বাড়ি, গাড়ি ও ভালো খাবারের মতো সুযোগ-সুবিধা আর থাকবে না।

অলি আহমেদের ভাষ্য, বিএনপির ক্ষেত্রেও ক্ষমতা চলে গেলে একই পরিস্থিতি তৈরি হবে। তাঁর অভিযোগ, তখন চাঁদাবাজি, সন্ত্রাস ও ‘মাস্তানি’ বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘তারেকের যে সরকার, এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার।’ এ সময় তারেক রহমানসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

লংমার্চের প্রসঙ্গে এলডিপির এই নেতা বলেন, দেশকে ‘সঠিক পথে’ আনার লক্ষ্যেই তাঁদের এই কর্মসূচি। ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অলি আহমেদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি কী লিখছেন, সেদিকে গুরুত্ব না দিয়ে নিজেদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আন্দোলনকারীদের ‘ঈমানী শক্তিতে বলীয়ান’ হয়ে কাজ করার আহ্বান জানান।