মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
শিরোনাম
পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা এইমাত্রঅন্যান্য গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার এইমাত্রঅন্যান্য শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম এইমাত্রঅন্যান্য সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল এইমাত্রঅন্যান্য পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে এইমাত্রঅন্যান্য বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে
অন্যান্য

দৌলতদিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

প্রতিবেদক:
দৌলতদিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে কোনো ধারণার পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।