মূল লেখায় যান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
শিরোনাম
পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিতভাবে হত্যা করা হয় অপ্রতিমকে, জানাল পুলিশ গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা এইমাত্রঅন্যান্য গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার এইমাত্রঅন্যান্য শেফালির সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস, ১১৪ রানে হার ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার এইমাত্রঅন্যান্য ১১ দলের লংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট: পুলিশ অফিসার প্রত্যাহার চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: গ্রেফতার ১ সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম এইমাত্রঅন্যান্য সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অপ্রতীম পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল এইমাত্রঅন্যান্য পুরস্কার না পেলেও মেসিকেই বিশ্বকাপের সেরা বললেন ইয়ামাল বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে এইমাত্রঅন্যান্য বরগুনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ, মামলা হলেও আসামিরা প্রকাশ্যে
অন্যান্য

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক:
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

পটুয়াখালী সদর উপজেলায় ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা এলাকার রাজ্জাক পেদারের ছেলে কাউয়ুম উদ্দিন (৫০), একই উপজেলার অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী (৪০), বাউফল উপজেলার বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী (২৩) এবং গলাচিপার হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটিকে চাপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীদের মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।