মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এইমাত্রঅন্যান্য ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এবার বেড়েছে দুধের দাম এইমাত্রঅন্যান্য এবার বেড়েছে দুধের দাম সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ এইমাত্রঅন্যান্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ গাজী নজরুলের সঙ্গে মরিয়মের সম্পর্ক ও করুণ পরিণতির জন্য যাকে দায় দিলেন বাবা এইমাত্রঅন্যান্য গাজী নজরুলের সঙ্গে মরিয়মের সম্পর্ক ও করুণ পরিণতির জন্য যাকে দায় দিলেন বাবা
অন্যান্য

এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রতিবেদক:
এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশায় কাবাডির নাম থাকলেও দীর্ঘদিন ধরে সেই অপেক্ষা কাটছে না। পুরুষ কাবাডিতে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে—ব্রোঞ্জ। এরপর টানা চার আসরে পদকহীন থাকার পর এবার শুরুতেই টানা দুই জয় নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।

জাপানের টোকাই সিটিজেন জিমনেশিয়ামে আজ গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। সকালে পাওয়া সেই জয়ের পর বিকেলে চায়নিজ তাইপেকেও ৪৮–৪৭ পয়েন্টে হারিয়েছে দলটি। দুই ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১৭–১৬ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ২২ পয়েন্ট তুলে নিয়ে জয় নিশ্চিত করে তারা।

চায়নিজ তাইপের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৪–২০ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ২৭ পয়েন্ট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে জয় পায় বাংলাদেশ।

দুই ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ৮৭, বিপরীতে প্রতিপক্ষের ৮২।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের প্রতিপক্ষ স্বাগতিক জাপান। আগামীকাল বিকেল ৪টায় হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জ পদকও নিশ্চিত করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরুষ কাবাডিতে বাংলাদেশের প্রথম এশিয়ান গেমস পদক এসেছিল ১৯৯৮ সালের ব্যাংকক আসরে, সেটিও ছিল ব্রোঞ্জ। এরপর ২০০৬ সালের দোহা গেমসে আরেকটি ব্রোঞ্জ জেতে দলটি। তবে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—পরের চার আসরেই পদকহীন থাকতে হয়েছে বাংলাদেশকে।