মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির এইমাত্রঅন্যান্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা এইমাত্রঅন্যান্য তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এইমাত্রঅন্যান্য বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস
অন্যান্য

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

প্রতিবেদক:
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের এক নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’-এর মাধ্যমে ঢাকায় মিউজিক্যাল নাইট নিয়ে আসতে যাচ্ছে। শাওমির স্পনসরশিপে অনুষ্ঠিত এ আয়োজন সঙ্গীত ও বিনোদনকে একত্রিত করে শাওমি ফ্যান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

রেডমি লাইনআপে তিনটি শক্তিশালী স্মার্টফোন নিয়ে এসেছে রেডমি নোট ১৭ সিরিজ; রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি ও রেডমি নোট ১৭ ফোরজি। এই লাইনআপকে আরও এগিয়ে নিতে, শাওমি ফ্যানদের লাইভ পারফরম্যান্সে ভরপুর এক অবিস্মরণীয় মিউজিক্যাল নাইট উপভোগের সুযোগ করে দিচ্ছে ‘ম্যাক্স রিপাবলিক’, যা রেডমি নোট ১৭ সিরিজের অদম্য স্পিরিট এবং পারফরম্যান্সকেই তুলে ধরে।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বহুল প্রতীক্ষিত এই মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের গেট দুপুর ২টায় খুলবে এবং এই মিউজিক্যাল নাইটে দর্শকরা বাংলাদেশ ও উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাবেন।

এ আয়োজনে অংশ নিবেন নগরবাউলের জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুন-এর ভয়েস আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন; যা দর্শকদের জন্য সঙ্গীতের বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে।

কনসার্টের টিকিট ‘টিকিফাই’ ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। আয়োজনের অংশ হিসেবে, যে সকল ক্রেতা রেডমি নোট ১৭ সিরিজের যেকোনো ডিভাইস কিনবেন, তারা কনসার্টের ফ্রি টিকিটসহ আরও অনেক আকর্ষণীয় সুবিধা পাবেন; যা শাওমি ফ্যানদের জন্য এই মিউজিক্যাল নাইটকে আরও স্মরণীয় করে তুলবে। কেবল স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি, সঙ্গীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে এনে শাওমি কমিউনিটির জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করাই ‘ম্যাক্স রিপাবলিক’ এর মূল উদ্দেশ্য।

‘ম্যাক্স রিপাবলিক’-এর মাধ্যমে শাওমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে কাজ করছে, যেখানে প্রযুক্তি, সঙ্গীত ও শাওমি ফ্যান কমিউনিটি একত্রিত হবে এবং রেডমি নোট ১৭ সিরিজের এই যাত্রাকে ডিভাইসের বাইরেও এক অনন্য অভিজ্ঞতায় রূপান্তরিত করবে।