মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির এইমাত্রঅন্যান্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা এইমাত্রঅন্যান্য তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এইমাত্রঅন্যান্য বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস
অন্যান্য

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ভারতীয় বাজিসহ গ্রেপ্তার ১৬

প্রতিবেদক:
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ভারতীয় বাজিসহ গ্রেপ্তার ১৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে শশীদল রেলস্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মোরশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল প্রকাশ মো. সুয়েলকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মেহেদী হাসান সবুজ এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সারোয়ার ও রুপালী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে মো. রেজাউল, শিপন, সাব্বির হাসান, আব্দুল করিম, মো. শাকিল, মো. সাগর, মো. সাইফুল, মো. শাকিব, মো. লিটন ও মো. মেহেদী হাসান রানাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।