মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির এইমাত্রঅন্যান্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা এইমাত্রঅন্যান্য তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এইমাত্রঅন্যান্য বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস
অন্যান্য

শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

প্রতিবেদক:
শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন ও উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, এমপি মাহমুদুল হকের সহধর্মিনী ফরিদা হক দীপা, কন্যা রুবাইদা হক রিমঝিম, উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।