মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির এইমাত্রঅন্যান্য ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে ৩৬ কোটি টাকা অনুদান মেসির কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে এইমাত্রঅন্যান্য কুমিল্লায় মা-ভাতিজি হত্যা: ইমনের স্বীকারোক্তি, কারাগারে নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ এইমাত্রঅন্যান্য নবীগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রী নিয়ে ধুম্রজাল, প্রেমে টানে স্বেচ্ছায় পলায়ন না অপহরণ ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য ৪৮ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ তিন মরদেহ উদ্ধার তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা এইমাত্রঅন্যান্য তাহিরপুরে দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা অধরা বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এইমাত্রঅন্যান্য বিপিএম-সেবা পদক পেলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস
অন্যান্য

দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

প্রতিবেদক:
দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক খাঁনের উদ্যোগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা দুইজনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর গ্রামের মো. উজ্জল মিয়ার ১১ বছর বয়সী ছেলে শিপু এবং উত্তর মাইজবাড়ী গ্রামের মো. ফিরোজ মিয়ার ১৮ বছর বয়সী ছেলে লিখনের হাতে একটি করে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারা দুজনই জন্মগতভাবে চলাচলে অক্ষম।

হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফুর রহমান, ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক অনিক রহমান বুলবুল, লেখক ও সাহিত্যিক বেগম রোকেয়া ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় তারেক খাঁন বলেন, চেয়ারম্যান হতে পারি বা না পারি, অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাবো।

স্থানীয়রা বলেন, চলাচলে অক্ষম দুইজনের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।