মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্বোধন সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ এইমাত্রঅন্যান্য ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু আর নেই এইমাত্রঅন্যান্য বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিঠু আর নেই উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রস্তাব এইমাত্রঅন্যান্য উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রস্তাব ২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য ২০ বছরেও যা হয়নি, সেই কীর্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল এইমাত্রঅন্যান্য সাহসিকতায় রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল
অন্যান্য

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ান, ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রতিবেদক:
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ান, ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানের বিভিন্ন এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে জানিয়েছে বিবিসি।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) টাইফুনের আঘাতের আগে জীবনহানির ‘আসন্ন হুমকি’ সম্পর্কে সতর্ক করেছিল। পরে কয়েকটি আবহাওয়া সতর্কতা কমিয়ে আনা হলেও কর্তৃপক্ষ নাগরিকদের আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

দুজুয়ানের প্রভাবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির স্থায়ী বাতাস এবং সর্বোচ্চ ১৯৪ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। শক্তিশালী বাতাসে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বাতিল হয়েছে শত শত ফ্লাইট এবং বিভিন্ন রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

কানাগাওয়া প্রিফেকচারে চারজন নিখোঁজ রয়েছেন বলে এনএইচকে জানিয়েছে। ইয়োকোসুকা শহরের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ষাটোর্ধ্ব এক নারীকে ভূমিধসে বাড়ির ভেতরে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছিল। উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে তাকে বাড়ির ভেতর থেকে উদ্ধার করেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরে ভূমিধসের এলাকায় ধ্বংসাবশেষ সরানোর সময় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি আটকে পড়েন। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনি ভারী যন্ত্রপাতিসহ একটি বাঁশঝাড়ের মধ্যে পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

এ ছাড়া কানাগাওয়ায় এক ব্যক্তি ফায়ার সার্ভিসে ফোন করে জানান, ভূমিধসে তার বাড়ি চাপা পড়েছে।

টাইফুনের কারণে জাপানের পাঁচ দিনের ছুটির মধ্যেও বিভিন্ন আয়োজন বাতিল হয়েছে। সোমবারের রক ইন জাপান মিউজিক ফেস্টিভালের কনসার্ট বাতিল করা হয়েছে। একইভাবে ভিডিও গেম প্রদর্শনী ‘টোকিও গেম শো’-এর সোমবারের কর্মসূচিও বাতিল করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টাইফুনে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিফ ক্যাবিনেট সেক্রেটারি তাকেহারা ও মন্ত্রী হোসোনোকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর অব্যাহত রাখার কথা জানান।

প্রধানমন্ত্রী তাকাইচির মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক একাধিক ঝড়ের মধ্যে দুজুয়ান সর্বশেষ। উষ্ণ সমুদ্রের কারণে চলতি বছরের ‘সুপার এল নিনো’ ঝড়গুলোর তীব্রতা বাড়াতে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে টাইফুনের সংখ্যা বাড়ছে—এমন প্রমাণ নেই; কিছু অঞ্চলে বরং সংখ্যা কমতেও পারে। তবে যেসব টাইফুন সৃষ্টি হয়, উষ্ণ সমুদ্রের কারণে সেগুলোর গড় তীব্রতা বাড়তে পারে। উষ্ণ সমুদ্র থেকে ঝড় বেশি শক্তি পায়, ফলে বাতাসের গতি বাড়ে। একই সঙ্গে উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও বাড়ে।

এদিকে এল নিনো সাধারণভাবে টাইফুনের মোট সংখ্যা বাড়ানোর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। তবে এটি টাইফুন কোথায় সৃষ্টি হবে, কতটা শক্তিশালী হবে এবং কোন কোন দেশ এর প্রভাবে পড়বে—এসব বিষয়ে প্রভাব ফেলতে পারে। চলতি বছরের এল নিনোর কারণে জাপানও তুলনামূলক শক্তিশালী টাইফুনের ঝুঁকিতে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টাইফুন দুজুয়ান বর্তমানে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র মঙ্গলবারের আগে জানা নাও যেতে পারে।