মূল লেখায় যান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরেপড়া শিশুমুক্ত কিশোরগঞ্জ উপজেলা ঘোষণা এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরেপড়া শিশুমুক্ত কিশোরগঞ্জ উপজেলা ঘোষণা ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি এইমাত্রঅন্যান্য ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি অনুমোদনহীন মেলায় অশ্লীলতা: কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন মেলায় অশ্লীলতা: কিশোরগঞ্জে মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের অভিযোগ এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের অভিযোগ খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
অন্যান্য

গণমাধ্যমের সঙ্গে টানাপোড়েন: ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

প্রতিবেদক:
গণমাধ্যমের সঙ্গে টানাপোড়েন: ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ২৪ ঘণ্টার নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন এই স্ট্রিমিং সেবা চালু করা হলো।

হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই প্ল্যাটফর্মে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ঘটনা, বক্তব্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রধান ঘটনাগুলো এখানে ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএনএন, এমএস নাউ ও পলিটিকো যৌথভাবে ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেছে। সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের পছন্দসই সংবাদ পরিবেশন না করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, এ নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন।

তবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ভুয়া সংবাদকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে, কয়েকটি শীর্ষ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পাশে দাঁড়িয়ে বিকল্প প্রতিনিধি পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছে। এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ ও এনবিসি এক যৌথ বিবৃতিতে বলেছে, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ার কারণে সরকার তাদের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে না।

 এ কারণে সোমবার হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড উদ্বোধনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেনি এসব নেটওয়ার্ক। হেলিকপ্টারের প্রচণ্ড শব্দে ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। এ ছাড়া নিউইয়র্কের উদ্দেশে মেরিন ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের কোনো প্রশ্নেরও উত্তর দেননি তিনি।

গণমাধ্যমের সঙ্গে টানাপোড়েন: ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

গণমাধ্যমের সঙ্গে টানাপোড়েন: ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

সূত্র: টাইমস নাউ