মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর এইমাত্রঅন্যান্য নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো এইমাত্রঅন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো বাংলাদেশের নতুন আইন মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে: এইচআরডব্লিউ এইমাত্রঅন্যান্য বাংলাদেশের নতুন আইন মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে: এইচআরডব্লিউ টাঙ্গাইলের নাগরপুরে বেহাল সড়ক: চরম ভোগান্তিতে হাজারো মানুষ এইমাত্রঅন্যান্য টাঙ্গাইলের নাগরপুরে বেহাল সড়ক: চরম ভোগান্তিতে হাজারো মানুষ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন এইমাত্রঅন্যান্য ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন সাবার অতীত প্রেমের গল্পে নতুন রহস্য, নায়ক কে? এইমাত্রঅন্যান্য সাবার অতীত প্রেমের গল্পে নতুন রহস্য, নায়ক কে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য  এইমাত্রঅন্যান্য অপ্রতিম হত্যাকাণ্ডে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য 
অন্যান্য

টাঙ্গাইলের নাগরপুরে বেহাল সড়ক: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

প্রতিবেদক:
টাঙ্গাইলের নাগরপুরে বেহাল সড়ক: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। সড়কটি সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দিয়ে দপ্তিয়র ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটি এতটাই বিপজ্জনক হয়ে পড়েছে যে, তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও গর্তের কারণে ছোট-বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া গ্রামীণ এই জনগোষ্ঠীর জন্য চরম দুর্ভোগ ও মৃত্যুঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতির কারণে এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে।

ভুক্তভোগী মো. মুখলেছ রানা বলেন, “আমাদের এলাকার রাস্তার এমন বেহাল দশা যে, আত্মীয়-স্বজনরা এখন আর যাতায়াত করতে চান না, যা সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাধীনতার এত বছর পরও এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।”

স্থানীয় বাসিন্দা মো. শামসুল আলম জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন।

এ বিষয়ে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ সিদ্দিকী বলেন, “সারোটিয়াগাজী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গ্রাম। চেয়ারম্যান হিসেবে শুরু থেকেই আমি এই রাস্তার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছি। ইউনিয়ন পরিষদের সীমিত বরাদ্দ দিয়ে সরাসরি পাকা রাস্তা করা সম্ভব নয়। তবে সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটি স্থায়ীভাবে পাকা করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সদয় দৃষ্টি ও সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করেছেন।