মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ এইমাত্রঅন্যান্য ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এইমাত্রঅন্যান্য বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম রাগের বশে মেসেজে তিনবার তালাক লিখলে কি তালাক হয়ে যায়? এইমাত্রঅন্যান্য রাগের বশে মেসেজে তিনবার তালাক লিখলে কি তালাক হয়ে যায়? নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের আগে ইরান ইস্যুতে ট্রাম্পের দূরত্ব এইমাত্রঅন্যান্য নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের আগে ইরান ইস্যুতে ট্রাম্পের দূরত্ব রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাওরের বুকেই সম্ভাবনার নতুন ঠিকানা খালিয়াজুরী এইমাত্রঅন্যান্য হাওরের বুকেই সম্ভাবনার নতুন ঠিকানা খালিয়াজুরী সরবরাহ বাড়ার আশা, কমল জ্বালানি তেলের দাম এইমাত্রঅন্যান্য সরবরাহ বাড়ার আশা, কমল জ্বালানি তেলের দাম
অন্যান্য

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক:
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের সব ধরনের যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা— অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা।