মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা এইমাত্রঅন্যান্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা এইমাত্রঅন্যান্য তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  এইমাত্রঅন্যান্য ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ এইমাত্রঅন্যান্য কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের এইমাত্রঅন্যান্য ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অন্যান্য

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

প্রতিবেদক:
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম সাবেক এই এমপিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে আছেন। পরে জরুরি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সংসদ সদস্য পদ হারান তিনি।