মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা এইমাত্রঅন্যান্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা এইমাত্রঅন্যান্য তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  এইমাত্রঅন্যান্য ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ এইমাত্রঅন্যান্য কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের এইমাত্রঅন্যান্য ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অন্যান্য

মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান শামা ওবায়েদের

প্রতিবেদক:
মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান শামা ওবায়েদের

মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ করে অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেম শক্তিশালী করার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে মেটার সঙ্গে আলোচনা হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে, প্রধানমন্ত্রীর মনোনীত বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের ‘চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার’ জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ.কে.এম. ওয়াহিদুজ্জামান।

বাংলাদেশে মেটার বিপুল সংখ্যক ব্যবহারকারীর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে কোম্পানিটির সম্পর্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অনলাইন অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেম শক্তিশালী করার বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ও উঠে আসে। বিশেষ করে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) এবং ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।