মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা এইমাত্রঅন্যান্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা পেজেশকিয়ানের, ট্রাম্পকে আলোচনার বার্তা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা এইমাত্রঅন্যান্য তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা: কুয়াকাটায় রাসেলের এক বছরের কারাদণ্ড ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  এইমাত্রঅন্যান্য ১৮ তম বিজেএস পরিক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী  কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ এইমাত্রঅন্যান্য কুমিল্লা মহাসড়কে ৪ গাড়ির সংঘর্ষ ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের এইমাত্রঅন্যান্য ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অন্যান্য

বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত হাইচ গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির অজ্ঞাত হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।