মূল লেখায় যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত এইমাত্রঅন্যান্য ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন এইমাত্রঅন্যান্য বিসিবির নতুন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে আগ্রহী ওয়ালটন ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা এইমাত্রঅন্যান্য ঢাকাসহ ১১ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার এইমাত্রঅন্যান্য আবারও কমলো গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব এইমাত্রঅন্যান্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান এইমাত্রঅন্যান্য হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা এইমাত্রঅন্যান্য জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত এইমাত্রঅন্যান্য অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন অগ্রাধিকার, গুরুত্ব পাবে ৭ খাত
অন্যান্য

বগুড়ায় উল্টো পথে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক:
বগুড়ায় উল্টো পথে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তিকে নিয়ে তার সাতজন স্বজন জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোর চারটার দিকে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি ভুলবশত মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আইয়ুব আলী আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।